কেন হলিউডে ‘বি-গ্রেড’ ছবিতে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা?

- Advertisements -

নাসিম রুমি: একটা সময়য় বলিউডে চুটিয়ে কাজ করেছেন। তার পর পাড়ি জমিয়েছেন হলিউডে। সেখানেও গান, টিভি সিরিজ ও ছবিতে কাজের পাশাপাশি রিয়েলিটি শোয়েও যোগ দিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। ‘কোয়ান্টিকো’, ‘বেওয়াচ’, ‘দ্য ম্যাট্রিক্স রিসারেকশন্স’ এবং সম্প্রতি ‘সিটাডেল’, হলিউডের প্রতিটি কাজে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী।

তবে হলিউডে সফরের শুরুর দিকে কেন ‘বি-গ্রেড’ ছবিতে অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা তা নিয়ে প্রশ্ন উঠেছে একাধিকবার। এই বিষয়ে প্রিয়াঙ্কার বক্তব্য, “বলিউডে আমাকে ক্রমশ কোণঠাসা করা হচ্ছিল। একটা সময়ের পরে আমাকে কোনও ছবিতে নেওয়া হচ্ছিল না। লোকজনদের সঙ্গে মতান্তর হচ্ছিল।”

Advertisements

এখানেই শেষ নয়। তিনি আরও বলেন, “এই খেলায় আমি পারদর্শী নই। ইন্ডাস্ট্রির অন্দরে এত রাজনীতি সামাল দিতে দিতে ক্লান্ত হয়ে পড়েছিলাম আমি। বলে দিয়েছিলাম, আমি বিরতি চাই।”

বলিউডের এত সাফল্য পিছনে ফেলে কেন তিনি হলিউডে পাড়ি দিলেন? তা-ও আবার ছোটখাটো চরিত্রে অভিনয়ের জন্য? প্রায়ই এই প্রশ্নের মুখোমুখি হন অভিনেত্রী। এই প্রসঙ্গে তার জবাব, “যে কোনও ছোটখাটো চরিত্রে অভিনয়ে রাজি হয়েছিলাম আমি। কারণ, ইংরেজি ভাষায় ফিল্মোগ্রাফ অর্থাৎ ছবি করার অভিজ্ঞতা সঞ্চয় করতে হত আমাকে।”

তিনি আরও যোগ করেন, “অনেকে, যারা আমাকে বলিউডে অভিনয় করার সময় থেকে চেনেন, তারা প্রায়শই আমাকে প্রশ্ন করেন, কেন আমি হলিউডে ছোট চরিত্রে ও বি-গ্রেড ছবিতে কাজ করেছি। তাদের কাছে এটাই আমার উত্তর।”

Advertisements

তবে উল্লেখ্য, হলিউডে ‘বি-গ্রেড’ ছবিতে অভিনয় করেও ডিওয়েন জনসন ও রিচার্ড ম্যাডেনের মতো নামজাদা হলি অভিনেতার সঙ্গে অভিনয় করে ফেলেছেন ‘দেশি গার্ল’।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/4c03
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন