ঢাকা সফর নিয়ে আবেগঘন বার্তা হানিয়া আমিরের

- Advertisements -

নাসিম রুমি: কয়েকদিনের সফর শেষে গত রবিবার মধ্যরাতে পাকিস্তানের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন জনপ্রিয় অভিনেত্রী ও মডেল হানিয়া আমির। এর আগে, ১৮ সেপ্টেম্বর ঢাকায় পৌঁছানোর পর থেকেই ভক্ত-অনুরাগীদের মধ্যে তাকে ঘিরে ব্যাপক উচ্ছ্বাস ও আলোচনার সৃষ্টি হয়।

বাংলাদেশ সফরের অভিজ্ঞতা জানিয়ে মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি আবেগঘন স্ট্যাটাস দেন এই তারকা। হানিয়া লেখেন, বাংলাদেশের ভক্ত এবং জনগণকে বিদায় জানানো খুব কঠিন।

Advertisements

যারা আমাকে সত্যিই ভালোবাসে এবং সমর্থন করে— তোমাদের সবাইকে অনেক ভালোবাসি। খাবার অসাধারণ ছিল, মানুষগুলো অসাধারণ। অনেক ধন্যবাদ।

আতিথেয়তায় মুগ্ধ হানিয়া আমির বাংলাদেশিদের প্রতি শান্তি ও শুভকামনা জানিয়ে ঢাকা সফরকে স্মরণীয় বলে আখ্যায়িত করেছেন।

Advertisements

এর আগে, সফরের প্রথম দিনেই বাংলায় লেখা একটি পোস্ট দিয়ে ভক্তদের হৃদয়ে জায়গা করে নেন হানিয়া আমির।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/na3h
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন