নাগার সঙ্গে বিচ্ছেদের পর নতুন প্রেমে সামান্থা

- Advertisements -

নাসিম রুমি: দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। পর্দায় যার উপস্থিতি ঝড় তোলে কোটি ভক্ত-অনুরাগীর হৃদয়ে, যার অভিনয় এ প্রজন্মের দর্শকদের মাঝে আলাদা একটা ক্রেজ তৈরি হয়েছে, সেই তিনি অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর প্রেমে হাবুডুবু খাচ্ছেন। আড়ালে-আবডালে লুকোচুরি খেলায় মেতে আছেন, যা নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে গুঞ্জন সৃষ্টি করেছে।

সামান্থা এর আগে ক্যারিয়ারের তুঙ্গে থাকাবস্থায় প্রেম করে বিয়ে করেছিলেন আরেক দক্ষিণী সুপারস্টার নাগা চৈতন্যকে। তবে সেই সংসার দীর্ঘস্থায়ী হয়নি। দুজনের বিচ্ছেদের পর নাগা চৈতন্য বিয়ে করেন অভিনেত্রী শোভিতা ধুলিপালাকে। তবে সামান্থা অনেকটা সময় আড়ালে চলে যান; কারও সঙ্গেই সম্পর্কে জড়াননি তিনি। কিন্তু এবার শোনা যাচ্ছে, প্রেমে পড়েছেন অভিনেত্রী। সেই গুঞ্জন ভেসে বেড়াচ্ছে সামাজিক মাধ্যমে। আর দিনকে দিন সেই গুঞ্জনকে সত্যও প্রমাণ করে চলেছেন সামান্থা।

সম্প্রতি যতই দিন যাচ্ছে, ততই প্রেমের গুঞ্জনের ডালপালা মেলছে। জনপ্রিয় পরিচালক রাজ নিদিমরুর মধ্যে বিশেষ সম্পর্ক গড়ে উঠেছে সামান্থার। বিষয়টি নিয়ে বাতাসে ভেসে বেড়াচ্ছে। বেশ কিছু দিন আগে দুবাই ট্যুরে যান সামান্থা ও রাজ নিদিমরু।

Advertisements

অভিনেত্রী তার ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন। তাতে দেখা যায়, বিভিন্নভাবে সময় উপভোগ করছেন সামান্থা। একটি শটে দেখা যায়, কোনো পুরুষের হাত ধরে আছেন অভিনেত্রী। সেই ব্যক্তির পরেন জিন্স ও জ্যাকেট।

এ ছাড়া কখনো রাজের সঙ্গে সিনেমা দেখতে যাচ্ছেন, আবার কখনো কোনো অনুষ্ঠানে একসঙ্গে হাজির হচ্ছেন সামান্থা। কখনো বিমানে পাশাপাশি সিটে সামান্থা-রাজ। আবার কখনো হাস্যোজ্জ্বল মুখে এ নির্মাতার কাঁধে মাথা রেখে বসে আছেন অভিনেত্রী।

Advertisements

গত জুলাই মাসেও যুক্তরাষ্ট্র সফরে যান রাজ-সামান্থা। দেশটির মিশিগান সিটিতে সামান্থার কাঁধে হাত রেখে ঘুরে বেড়াতে দেখা যায় তাকে। সব মিলিয়ে এই জুটি যে প্রেমের গভীর জলে ডুব দিয়েছেন তা আর বলার অপেক্ষা রাখে না।

অভিনেত্রীর সঙ্গে দক্ষিণী পরিচালক রাজ নিদিমরুর ছবি সামাজিক মাধ্যমে দেখে খুশি তার ভক্ত-অনুরাগীরাও। তাই অনেকেই প্রশ্ন করছেন— অফিসিয়ালি কবে ঘোষণা হবে দুজনের সম্পর্কের। কারও কারও পরামর্শ—দ্রুত বিয়েটা সেরে নিন। তবে এ জুটি নিজেদের মুখ বন্ধ রেখেছেন ভালোভাবেই। সম্পর্কে গোপনীয়তা অবলম্বন করছেন বেশ জোরালোভাবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/r2ms
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন