১০০ থেকে ২৫ হলে নেমে এলো শাকিবের ‘লিডার’

- Advertisements -

নাসিম রুমি: শাকিব খান-বুবলী অভিনীত ‘লিডার : আমিই বাংলাদেশ’ সিনেমা ১০০ থেকে এক ধাক্কায় ২৫-এ নেমে যাচ্ছে। এমন সংবাদে শাকিব ভক্তদের মনে নানা প্রতিক্রিয়া তৈরি হতেই পারে। কিন্তু কেন এমন হলো?

বিষয়টি সম্পর্কে সিনেমার নির্মাতা তপু খান বলেন, ‘শাকিব খানের সিনেমা ১০০ হলে অগ্রিম টাকা দিয়ে হল মালিকরা নিয়ে গেছে।

Advertisements

কিন্তু দ্বিতীয় সপ্তাহে এসে হল মালিকরা অগ্রিম টাকা দিয়ে সিনেমা নিতে চাইছেন না। ১০০-এর বেশি হল মালিক যোগাযোগ করেছেন আমাদের সঙ্গে। যার অধিকাংশই শাকিবের সিনেমা চালাতে চান, কিন্তু অগ্রিম টাকা দিতে চান না। চালাতে চান শেয়ারে।’

প্রযোজক হল মালিকদের এই শর্তে রাজি নন জানিয়ে তপু খান বৃহস্পতিবার বিকেলে বলেন, ‘আমাদের প্রযোজক অগ্রিম টাকা ছাড়া সিনেমা দিতে রাজি নন। অন্য আরো সাতটি সিনেমা ঈদে মুক্তি পেয়েছে। যারা বিনা মূল্যে হলগুলোকে দিতে প্রস্তুত। যার ফলে অনেকেই সেসব সিনেমা চালাতে চাইছেন।’

Advertisements

শাকিব খান ও শবনম ইয়াসমিন বুবলী অভিনীত এই সিনেমাটি এবারের ঈদে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে, একই সঙ্গে এককভাবে শত প্রেক্ষাগৃহে চলছিল। কিন্তু দ্বিতীয় সপ্তাহে ২৫ হলে নেমে আশায় নানা প্রশ্ন তৈরি হয়। সেসব প্রশ্নের উত্তরই সহজ করে দিলেন অভিষিক্ত পরিচালক।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/xt6v
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন