ক্যামিও চরিত্রে কত পারিশ্রমিক নেন তারকারা?

- Advertisements -

বলিউড ও দক্ষিণী সিনেমার শীর্ষ তারকারা শুধু প্রধান চরিত্রেই নয়, ক্যামিও রোলেও নেন আকাশছোঁয়া পারিশ্রমিক। কখনো কয়েক মিনিটের উপস্থিতিতেই কোটি কোটি টাকা আয় করছেন তারকারা। এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদনে জানানো হয়, ২০২২ সালে এস এস রাজামৌলির ব্লকবাস্টার সিনেমায় ক্যামিও চরিত্রে অভিনয় করেন অজয় দেবগণ। জানা যায়, মাত্র কয়েক মিনিটের উপস্থিতির জন্য তিনি নেন প্রায় ৩৫ কোটি টাকা।

Advertisements

অন্যদিকে তামিল ছবি ‘লাল সালাম’-এ ক্যামিও চরিত্রে দেখা যায় সুপারস্টার রজনীকান্তকে। এই ছোট চরিত্রের জন্য তিনি প্রায় ৪০ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন বলে জানা গেছে।

এস এস রাজামৌলির আরেকটি জনপ্রিয় সিনেমায় অল্প সময়ের উপস্থিতিতে অভিনয় করেন আলিয়া ভাট। মাত্র প্রায় ১৫ মিনিটের স্ক্রিন টাইমের জন্য তিনি পেয়েছিলেন প্রায় ৯ কোটি টাকা।

‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ সিনেমায় একটি বিশেষ নাচের দৃশ্যে ক্যামিও করেন হুমা কুরেশি। ওই এক দৃশ্যের জন্য তিনি নেন প্রায় ২ কোটি টাকা।

Advertisements

এছাড়া ‘অতরঙ্গি রে’ ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যায় অক্ষয় কুমারকে। জানা গেছে, এই সংক্ষিপ্ত ভূমিকায় তিনি আয় করেন প্রায় ২৭ কোটি টাকা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/h7lx
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন