তিন দশক পরও স্টেজে অনবদ্য রবি চৌধুরী

- Advertisements -

নাসিম রুমি: দেশের জনপ্রিয় সংগীতশিল্পী রবি চৌধুরী। নব্বই দশক থেকে সংগীতাঙ্গনে পথচলা শুরু। চট্টগ্রামের এই শিল্পী স্থানীয় পর্যায়ে গান করতেন। প্রথম বাণিজ্যিক স্টেজ শো করেন ১৯৮৮ সালের বন্যার সময়। তাও দেশের বাইরে। ওই সময় সৌদি আরবের জেদ্দাস্থ বাংলাদেশ অ্যাম্বাসিতে আয়োজিত একটি শোতে গান গেয়েছিলেন তিনি।

স্টেজে গাওয়া তার প্রথম গান ছিল ‘বিয়ে করতে উকিল লাগে’। সেই থেকে শুরু। এরপর কেটে গেছে তিন দশকেরও বেশি সময়। সর্বশেষ স্টেজে গান গেয়েছেন পহেলা বৈশাখে ঢাকার রমনার বটমূলে ও বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত একটি অনুষ্ঠানে।

Advertisements

গত তিন দশকে দেশে তার স্টেজ পারফর্মেন্সের পরিমাণ অসংখ্য। বিদেশের মধ্যে শুধু দুবাইতেই (সংযুক্ত আরব আমিরাত) তিনি এখন পর্যন্ত ২৫ বারেরও বেশি স্টেজ শোতে গান গেয়েছেন।

এ ছাড়া আমেরিকা, কানাডা, ইংল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম, মিয়ানমার, কাতার, বাহরাইন, কুয়েত, ভারত, মালয়েশিয়া, কোরিয়া, জাপানসহ বিশ্বের আরও অনেক দেশে গিয়ে গান গেয়েছেন রবি চৌধুরী। সেই ধারাবাহিকতা এখনো আছে। এখনো স্টেজে অনবদ্য এ সংগীতশিল্পী।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সংগীত জীবনের শুরু থেকে এখন পর্যন্ত প্রতিনিয়ত দেশ বিদেশে অসংখ্য মানুষের ভালোবাসা পাচ্ছি। যে কোনো পুরস্কারের চেয়ে এ ভালোবাসাটাই খাঁটি। মানুষের ভালোবাসার মাঝেই কিন্তু শিল্পী বেঁচে থাকে। আমি আমার গানের ভক্ত দর্শক শ্রোতাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। শ্রোতা দর্শকের জন্য এখনো নতুন নতুন গান করে যাচ্ছি, প্রতিনিয়ত স্টেজ শোতে গান করছি। সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন ভালো রাাখেন।’

Advertisements

উল্লেখ্য, রবি চৌধুরীর প্রথম একক গানের অ্যালবাম ‘প্রেম দাও’ প্রকাশিত হয় ১৯৯০ সালের ২৮ মার্চ। প্রথম অ্যালবাম দিয়েই ব্যাপক সাড়া জাগান তিনি। প্রথম প্লে-ব্যাক (সিনেমার গান) করেন নাদিম মাহমুদ পরিচালিত ‘আন্দোলন’ সিনেমায়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/wltb
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন