বিয়ে করা মানেই পায়ে বেড়ি পরা: জয়া আহসান

- Advertisements -

নাসিম রুমি: কিছুদিন থেকে রাজধানীর বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে হঠাৎ করেই হাজির হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বিয়ের অনুষ্ঠানে হাজির হওয়ায় বর-কনে কিছুটা হলেও চমকিত হচ্ছেন। তবে বর-কনে অনেক উচ্ছ্বসিতও হচ্ছেন।

অন্যের বিয়ের অনুষ্ঠানে হঠাৎ হাজির হতে দেখা গেলেও অনেক অনুরাগীদের মাঝে ঘুরপাক খাচ্ছে- কবে বিয়ে করবেন তিনি?

Advertisements

সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের বিয়ে নিয়ে কথা বলেছেন এই নায়িকা। সোজাসাপটা উত্তর দিয়েছেন- আমি খুব ভালো আছি। কেন আমার পায়ে বেড়ি পরাতে চাইছেন।

বিয়ের ব্যাপারে যে আপাতত কোনো ইচ্ছা নেই সে কথাও বললেন অভিনেত্রী- আমার তো কোনো ইচ্ছা নেই। তবে বলা যায় না, কখন কী হয়! আমি ভালো আছি। আপাতত বিয়ের ইচ্ছা নেই আমার।

Advertisements

প্রসঙ্গত, রাজধানীতে বিয়ের অনুষ্ঠানে অভিনেত্রীর হাজির হওয়া মূলত একটি প্রতিষ্ঠানের ক্যাম্পেইনের অংশ। এর নাম দেওয়া হয়েছে ওয়েডিং ক্রাশ। প্রতিষ্ঠানের একটি পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন জয়া আহসান।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/x78z
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন