‘রাকা’ সিনেমায় দীপিকার সাতগুণ পারিশ্রমিক আল্লুর, রাশমিকা পাচ্ছেন কত?

- Advertisements -

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুনের নতুন সিনেমা ‘রাকা’ নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে শুরু হয়েছে ব্যাপক উন্মাদনা। বিশেষ করে সেখানে দেখা যাচ্ছে, অভিনেতার ৪৪তম জন্মদিনে সিনেমাটির প্রথম ঝলক প্রকাশের পর সেই কৌতূহল আরও বেড়েছে। এবার জানা গেল এই বিশাল বাজেটের সিনেমায় অভিনয়শিল্পীদের পারিশ্রমিকের অঙ্ক।

সম্প্রতি গণমাধ্যম সূত্রে জানা গেছে, ‘রাকা’ সিনেমাটিতে অভিনয়ের জন্য অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের তুলনায় সাতগুণ বেশি পারিশ্রমিক নিয়েছেন সুপারস্টার আল্লু অর্জুন। ৭০০ কোটি রুপি বাজেটের এ সিনেমায় অভিনেতাকে দেখা যাবে ভিন্ন তিনটি চরিত্রে।

এর মধ্যে একটি হচ্ছে—পুলিশের চরিত্র। অন্যটি সেই পুলিশ কর্মকর্তার ভাই—যিনি অর্ধেক মানুষ অর্ধেক দৈত্য। আর তৃতীয়টি হচ্ছে— এই দুই ভাইয়ের বাবার চরিত্র। একই সিনেমায় তিনটি বৈচিত্র্যময় চরিত্রে অভিনয়ের জন্য এ তারকা প্রায় ১৭৫ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন।

Advertisements

এরই মধ্যে সামাজিক মাধ্যমে সিনেমাটির প্রথম ঝলকে আল্লু অর্জুনের রহস্যময় লুক নেটিজেনদের মাঝে আলোচনার জন্ম দিয়েছে। চোখে গাঢ় কাজল ও হাতে পশুর মতো বড় নখসংবলিত তার এই নতুন রূপ ভক্তদের বেশ চমকে দিয়েছে।

ইতোমধ্যে পরিচালক অ্যাটলি নির্মাণ শুরু করেছেন ‘রাকা’ সিনেমা। এর শুটিং বর্তমানে মুম্বাইয়ে চলছে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষের দিকে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে ‘রাকা’।

Advertisements

এদিকে ‘রাকা’ সিনেমায় আল্লু অর্জুন ছাড়াও অভিনয় করছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানাও। সিনেমাটির জন্য দীপিকা পারিশ্রমিক নিচ্ছেন ২৫ কোটি রুপি। অন্যদিকে  রাশমিকা নিচ্ছেন ৫ কোটি রুপি পারিশ্রমিক।

অর্থাৎ দীপিকার প্রাপ্ত পারিশ্রমিকের সাতগুণ বেশি অর্থ নিচ্ছেন আল্লু অর্জুন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/r6q5
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন