শাহরুখের পর এবার সালমানের সঙ্গে নয়নতারা

- Advertisements -

নাসিম রুমি: বলিউড অভিনেতা সালমান খান বর্তমানে একাধিক বড় প্রকল্প নিয়ে ব্যস্ত। ‘ব্যাটল অফ গালওয়ান’ সিনেমার পাশাপাশি আরও কয়েকটি সিনেমার চিত্রনাট্য তার হাতে রয়েছে। এর মধ্যে অন্যতম দক্ষিণী পরিচালক বংশী পাইদিপল্লির নতুন একটি প্রকল্প। এই সিনেমায় সালমানের বিপরীতে অভিনয় করবেন দক্ষিণী তারকা নয়নতারা।

সিনেমাটি প্রযোজনা করবেন ভামশী, যেখানে দর্শকদের জন্য থাকবে ভরপুর বিনোদন।

Advertisements

শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমা বক্স অফিসে বড় সাফল্য পেয়েছিল। তবে কিছু সমালোচকের মতে, ছবিতে দীপিকা পাড়ুকোনের সংক্ষিপ্ত উপস্থিতির তুলনায় নয়নতারার অভিনয় কিছুটা ম্লান হয়ে গিয়েছিল।

পরিচালক বংশী পাইদিপল্লি দক্ষিণ ভারতীয় সিনেমায় একাধিক সফল ছবির জন্য পরিচিত। ২০০৭ সালে মুন্না ছবির মাধ্যমে তিনি পরিচালনায় আত্মপ্রকাশ করেন। এরপর তিনি ‘বৃন্দাবন’, ‘ইয়েভাডু’, ‘উপিরি’ ও ‘মহর্ষি’ পরিচালনা করেছেন। ‘মহর্ষি’ সিনেমাটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছিল।

অন্যদিকে গত কয়েক বছরে সালমান খানের সিনেমাগুলোর সাফল্যের গ্রাফ খুব একটা উজ্জ্বল নয়। তার ‘কিসি কা ভাই কিসি কি জান, ‘টাইগার ৩’ এবং ‘সিকান্দার’-দর্শকদের কাছ থেকে প্রত্যাশিত সাড়া পায়নি। ফলে নতুন ছবিগুলোর মাধ্যমে ভক্তদের প্রত্যাশা পূরণ করার চাপও রয়েছে তার ওপর।

Advertisements

বর্তমানে সালমান ব্যস্ত রয়েছেন ‘ব্যাটল অফ গালওয়ান’ ছবির কাজ নিয়ে। পাশাপাশি বংশী পাইদিপল্লির সঙ্গে তার নতুন ছবির শুটিং আগামী এপ্রিলে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ok2s
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন