৮ কোটি রুপিতে বিক্রি হল ট্রেন্ট বোল্ট

- Advertisements -

এবারের আইপিএলে নিউজিল্যান্ডের বোলার ট্রেন্ট বোল্টকে ৮ কোটি রুপিতে কিনে নিয়েছে রাজস্থান রয়্যালস।

দুই কোটি ভিত্তি মূল্যের বোল্টের জন্য দল হাঁকে রয়্যাল চালেঞ্জারস বেঙ্গালুরু (আরসিবি)। লড়াইয়ে যোগ দেয় দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালস। রাজস্থান প্রায় বিড জেতার মুহূর্তে ছিল। মুম্বাই ইন্ডিয়ান্স শেষে লড়াইয়ে মাথা গলিয়ে দেয়। শেষ পর্যন্ত ৮ কোটি রুপিতে ট্রেন্ট বোল্টকে কিনে নেয় রাজস্থান রয়্যালস।

Advertisements

আজ শনিবার শুরু হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম। বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায় শুরু হয়ে দুই দিনের এই মেগা অকশন চলবে রবিবার রাত পর্যন্ত।

Advertisements

এবার আইপিএলে মোট ৫৯০ জন ক্রিকেটার নিলামের তালিকায় আছে। এর মধ্যে ৩৭০ জন ক্রিকেটার ভারতীয়। ২২০ জন বিদেশি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/eoej
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন