জরুরি পারিবারিক কারণে আইপিএল থেকে দেশে ফিরলেন লিটন

- Advertisements -

নাসিম রুমি: ভারত থেকে জরুরি পারিবারিক কারণে বাংলাদেশে ফিরে এসেছেন লিটন দাস। কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলতে ভারতে ছিলেন তিনি। লিটনের ফিরে আসার বিষয়টি জানিয়েছে কলকাতা।

কলকাতা দলের মিডিয়া বিভাগ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘২৮ এপ্রিল, শুক্রবার, জরুরি পারিবারিক কারণে লিটন দাসকে বাংলাদেশে ফিরে যেতে হয়েছে। এই কঠিন সময় পেরিয়ে যেতে তার ও তার পরিবারের জন্য আমাদের শুভকামনা।’

Advertisements

আইপিএলে এবার এখন পর্যন্ত একটি ম্যাচই খেলেছেন লিটন। গত ২০ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে আইপিএল অভিষেক হয় লিটনের, সে ম্যাচে করেন ৪ রান। এরপর থেকে অবশ্য সুযোগ পাননি আর। লিটনের ওপেনিং সঙ্গী জেসন রয় অবশ্য জায়গা ধরে রেখেছেন।

Advertisements

আগামীকাল গুজরাট টাইটানসের বিপক্ষে নিজেদের পরের ম্যাচে নামবে কলকাতা। ৮ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার সাতে আছে তারা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/gplg
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন