চুরির ব্রিফিংয়ের সময় পুলিশের মোবাইল চুরি!

- Advertisements -

রাজধানীর মহাখালীর একটি চুরির ঘটনায় ব্রিফিং করার সময় পুলিশের মোবাইল চুরি হয়েছে বলে তথ্য পাওয়া গেছে।

কাফরুল থানার ভেতরে চলছিল প্রেস ব্রিফিং। পুলিশের ওই কর্মকর্তা রাজধানীর মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার এম এম মাঈনুল ইসলাম।

Advertisements

পরে মোবাইল চোরকে শনাক্ত করতে থানার ভেতরে থাকা সিসিটিভি ফুটেজগুলো চেক করে পুলিশ। এ ঘটনায় করা একটি ভিজ্যুয়াল প্রতিবেদন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

Advertisements

এর আগে মহাখালীতে ৩৭ লাখ টাকা চুরির ঘটনার ওই ব্রিফিং করা হয়। একটি দোকানের কর্মচারী দোকানের তালা ভেঙে ওই চুরি করেন বলে জানায় পুলিশ। এরপরেই অভিযুক্ত পলাতক হন। পরে তাকে গাইবান্ধা থেকে গ্রেফতার করা হয়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/hm6f
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন