নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে ঝুঁকিপূর্ণ ঝোপঝাড় পরিস্কার

- Advertisements -

খান মহিদুল ইসলাম, ডুমুরিয়া: খুলনার ডুমুরিয়ায় জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা’র) ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে ডুমুরিয়া মহিলা কলেজের সামনে বটতলায় সড়ক দুর্ঘটনা রোধে ঝুঁকিপূর্ণ বাকের ঝোপঝাড় পরিস্কার এবং লিফলেট বিতরণ করা হয়।

Advertisements

২৭-৯-২৫ শনিবার সকাল ১১টায় ডুমুরিয়া শরাফপুর ফিডার রোডে ডুমুরিয়া মহিলা কলেজের অদূরে বটতলার সামনে ঝুঁকিপূর্ণ বাঁকের ঝোপঝাড় পরিষ্কার এবং সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে রোড ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এ সময় সড়কের চলাচলরত পরিবহন, চালক, শ্রমিক,পথচারীদের মাঝে সড়ক আইন সম্পর্কিত লিফলেট বিতরণ এবং সড়ক আইন মেনে পথ চলার আহ্বান জানানো হয়।

রোড ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন নিসচা,সভাপতি খান মহিদুল ইসলাম, যুগ্মসাধারণ সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, দুর্ঘটনা সম্পাদক জাহাঙ্গীর আলম মুকুল,যুব বিষয়ক সম্পাদক গাজী সোহেল আহমেদ, কার্যকরী সদস্য শাহারুজ্জামান সবুজ , জুয়েল বিশ্বাস,এম এ জলিল, গিয়াস উদ্দিন,আব্দুর রহমান ব্যাপারী, আলিমুজ্জামান, রানা,সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/hol9
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন