শামীম হায়দার পাটোয়ারীকে জাপার মহাসচিব করলেন জি এম কাদের

- Advertisements -

ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে জাতীয় পার্টির (জাপা) মহাসচিব পদে নিয়োগ দিয়েছেন দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের। এর ফলে জাপায় তিনি মো. মুজিবুল হক চুন্নুর স্থলাভিষিক্ত হলেন।

আজ সোমবার এ তথ্য জানান জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী।

Advertisements

গত ২৮ জুন রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে কাউন্সিল হওয়ার কথা ছিল জাপার। শেষ মুহূর্তে তা বাতিল করেন জি এম কাদের। তবে তাকে ছাড়াই কাউন্সিল করার ঘোষণা দেন দলের অনেক জ্যেষ্ঠ নেতা।

জাপার জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার কাউন্সিল করে দলের চেয়ারম্যান ও মহাসচিব হতে চান। তাদের প্রতি জি এম কাদেরের ভাবি, জাপার প্রতিষ্ঠাতা প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী রওশন এরশাদের সমর্থন আছে বলে জানা যায়।

Advertisements

অন্যদিকে, জি এম কাদেরের ঘনিষ্ঠ অনেক নেতাই আনিসুল-রুহুলদের দিকে ঝুঁকে পড়েছেন। মুজিবুল হক চুন্নুর অবস্থানও তাদের দিকেই ছিল ধারণা করা হয়। এমন পরিস্থিতিতে মহাসচিব পরিবর্তন করলেন জি এম কাদের।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/hzpe
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন