মৃত্যু আসন্ন বুঝতে পেরেছিলেন ঋষি কাপুর!

- Advertisements -

নাসিম রুমি: ৩০ এপ্রিল ২০২০, মারা যান বলিউডের শক্তিমান অভিনেতা ঋষি কাপুর। লিউকেমিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল এই বর্ষীয়ান তারকার। ২০১৮ সালে ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন ঋষি। তবে সময় যে বেশিদিন নেই তা টের পেয়েছিলেন ২০১৬তেই!

সে সময় এক ছবি মুক্তি পেয়েছিল, নাম ‘কাপুর এন্ড সন্স’। ঋষি অভিনীত চরিত্রটির বয়স ছিল ৯০ বছর। সে সময় তাকে প্রশ্ন করা হয়েছিল, ৯০ বছর বয়সে নিজেকে কীভাবে দেখেন অভিনেতা?

Advertisements

রাখঢাক না করেই ঋষি বলেছিলেন, ‘আমি অতদিন বাঁচব না। তার অনেক আগেই মৃত্যু হবে।’ এরপর খানিক থেমে অভিনেতা বলতে শোনা যায়, ‘যদি বাঁচি তবে ওই চরিত্রের মতো ব্যবহার করতে চাই না।’

ভাগ্যের কঠিন পরিহাস। মাত্র দুই বছর পরেই ক্যানসারে আক্রান্ত হন তিনি। তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় বিদেশে। সে সময় তার সঙ্গে দেখা করতে যান শাহরুখ খান, প্রিয়াঙ্কা চোপড়া থেকে শুরু করে অনেকেই।

Advertisements

২০১৯ সালে ক্যানসারের যুদ্ধে জয়ী হয়ে ফিরে আসেন ঋষি। ভালোই ছিলেন কিছুদিন। তবে ২০২০ সালে আবারও ফিরে আসে ক্যানসার। বেশিদিন সময় নেননি। ক্যানসার ধরা পড়ার দুই বছরের মধ্যেই মারা যান ঋষি কাপুর!

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ikyo
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন