বিশ্বকাপে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ইরান

- Advertisements -

দীর্ঘদিন ধরে চলা আলোচনা আর সংশয়কে উড়িয়ে দিতে আসন্ন বিশ্বকাপে অংশ নিতে একটি প্রস্তুতি ম্যাচ খেলতে  তুরস্কের উদ্দেশে রওনা হয়েছে ইরানের ফুটবল দিল।

সোমবার (১৮ মে) দেশটির সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, শেষ প্রস্তুতি ম্যাচ খেলতে দলটি তুরস্কের আন্তালিয়ার উদ্দেশে রওনা হয়েছে। দলটিতে কোচিং স্টাফসহ ২২ জন ঘরোয়া খেলোয়াড় রয়েছেন। এর আগে গতকাল ইরানের জাতীয় ফুটবল দলের প্রধান কোচ আমির গালেনোই বলেন, তুরস্কে থাকাকালীন তারা যুক্তরাষ্ট্রের জন্য ভিসার আবেদনও সম্পন্ন করবেন।

Advertisements

স্যাম মেহদিজাদেহ, একজন ইরানি-কানাডিয়ান যিনি বিশ্বকাপের জন্য প্রস্তুতি ম্যাচ আয়োজনকারী একটি কোম্পানির প্রধান। তিনি বলেন, দলটি ইতোমধ্যে ২৯ মে গাম্বিয়ার বিপক্ষে একটি ম্যাচ নিশ্চিত করেছে।

এদিকে দেশটির ফুটবল ফেডারেশনের প্রধান তাজ বলেন, ভিসা প্রক্রিয়ার অংশ হিসেবে খেলোয়াড়দের তুরস্কে আঙুলের ছাপ দেওয়ার কথা থাকলেও, তারা আন্তালিয়া থেকে আঙ্কারা পর্যন্ত ৩৮০ কিলোমিটারের বেশি দীর্ঘ যাত্রা এড়াতে চান।

Advertisements

বিশ্বকাপে ‘জি’ গ্রুপে থাকা দলটি ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। এরপর একই শহরে বেলজিয়াম এবং সিয়াটলে মিশরের মুখোমুখি হবে। এর মধ্যেই বিশ্বকাপের জন্য ৩০ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে ইরান। বিশ্বকাপের চূড়ান্ত দল হবে ২৬ সদস্যের। তবে প্রস্তুতি ক্যাম্পের জন্য অতিরিক্ত চারজনকে রেখে বড় স্কোয়াড ঘোষণা করেছে দলটি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/il4s
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন