ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, নিহত ৪৪

- Advertisements -

ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত ৪৪ জনের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময় সোমবার (২১ নভেম্বর) দুপুরে দেশটির পশ্চিম জাভা প্রদেশে ভূমিকম্পটি আঘাত হানে।

Advertisements

রিখটার স্কেলে ৫ দশমিক ৬ মাত্রার এই ভূমিকম্পে কয়েকশ’ মানুষ আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল সিয়ানজুর এলাকা থেকে ১৮ কিলোমিটার দূরে এবং কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পে ওই প্রদেশের শত শত বাড়িঘর ভেঙে পড়েছে। ঘরবাড়ির নিচে চাপা পড়েছেন অনেকেই। তাদের উদ্ধারে অভিযান চলছে।

Advertisements

উল্লেখ্য, ২০০৯ সালে ইন্দোনেশিয়ার পাডাং এলাকায় ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে ১ হাজার ১০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছিল।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/gnd7
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন