দ্বিতীয় হাইপারসনিক মিসাইলের পরীক্ষা সফল হয়েছে: উত্তর কোরিয়া

- Advertisements -

হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা সফল হয়েছে বলে দাবি করেছে উত্তর কোরিয়া। চলতি সপ্তাহে শব্দের চেয়ে কয়েকগুণ গতি সম্পন্ন এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় দেশটি। এ নিয়ে দ্বিতীয়বারের মতো হাইপারসনিক মিসাইলের পরীক্ষা চালাল দেশটি।

বৃহস্পতিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে রয়টার্স।

Advertisements

এর আগে গত সেপ্টেম্বরে দেশটি প্রথমবার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়।

কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) এর খবরে বলা হয়েছে, বুধবার হাইপারসনিক যুদ্ধবোমা বহনকারী এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়। এটি ৭’শ কিলোমিটার দূর থেকে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

কেসিএনএ ক্ষেপণাস্ত্রটির গতি সম্পর্কে কিছু উল্লেখ করেনি।

Advertisements

এর আগে সিউল ও টোকিও উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা জানিয়েছিল। কেসিএনএ’র রিপোর্টের আগেই যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা এবং আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানিয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/iuf0
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন