English

25 C
Dhaka
শুক্রবার, মার্চ ১৩, ২০২৬
- Advertisement -

সংগীতশিল্পী তানজীব সারোয়ারের ‘আত্মহত্যার চেষ্টা’, যা বললেন স্ত্রী

- Advertisements -

সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ ছড়িয়ে পড়ে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন সংগীতশিল্পী তানজীব সারোয়ার। তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। বিষয়টি দ্রুতই আলোচনার জন্ম দেয়। তবে এ খবরকে বিভ্রান্তিকর বলে জানিয়েছেন তার স্ত্রী সাবা সানজিদা রহমান।

গায়কের ব্যবহৃত নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। পরে এক ফেসবুক পোস্টে এ বিষয়ে বিস্তারিত জানান তার স্ত্রী।

ফেসবুক পোস্টে সাবা সানজিদা রহমান লিখেছেন, “আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় তানজীব সারোয়ার এখন মোটামুটি সুস্থ। হাই ব্লাড প্রেশারের কারণে সে আইসিইউতে ভর্তি ছিল।”

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আত্মহত্যার চেষ্টার খবরকে তিনি সম্পূর্ণ গুজব বলে উল্লেখ করেন। তিনি বলেন, “যেকোনো তথ্যের জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। দয়া করে বিভ্রান্তিকর তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না। আপনাদের ভালোবাসা ও দোয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।”

‘দিল আমার’, ‘মেঘ মিলন’ ও ‘গা ছুঁয়ে বলো’-এই জনপ্রিয় গানগুলোর মাধ্যমে আলোচনায় আসেন গায়ক, সুরকার ও সংগীত পরিচালক তানজীব সারোয়ার। ব্যক্তিজীবনে গত বছরের ১১ অক্টোবর বিয়ে করেন তিনি। তার স্ত্রীর নাম সাবা সানজিদা রহমান।

২০১১ সালে আনুষ্ঠানিকভাবে সংগীতাঙ্গনে পথচলা শুরু করেন তানজীব। একই বছর প্রকাশ পায় তার প্রথম একক অ্যালবাম ‘অন্দরমহল’। এরপর ২০১৪ সালে আসে দ্বিতীয় অ্যালবাম ‘মেঘবরণ’ এবং ২০১৬ সালে সিডি চয়েজের ব্যানারে প্রকাশিত হয় তৃতীয় অ্যালবাম ‘হৃদমোহিনী’।

চলচ্চিত্রের গানেও কণ্ঠ দিয়েছেন এই শিল্পী। ২০২৩ সালে রায়হান রাফী পরিচালিত সুড়ঙ্গ সিনেমার ‘গা ছুঁয়ে বলো’ গানটির মাধ্যমে সিনেমার গানে অভিষেক ঘটে তার।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ko1p
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন