এপ্রোন-স্টেথোস্কোপসহ ভুয়া শিক্ষার্থী আটক

- Advertisements -

ঢাকা মেডিকেল কলেজে ছাত্রী কমন রুম থেকে এপ্রোন ও স্টেথোস্কোপসহ এক ভুয়া শিক্ষার্থীকে আটক করেছে মেডিকেল শিক্ষার্থীরা।

ওই আটক ভুয়া শিক্ষার্থীর নাম মনিকা আক্তার মিতু (৩২)। তবে কলেজ আইডি কার্ডে তার নাম নুপুর ইসলাম জান্নাত।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে ঢাকা মেডিকেল কলেজের ছাত্রী কমনরুম থেকে তাকে আটক করে শিক্ষার্থীরা।

এরপরে কলেজ কর্তৃপক্ষকে জানান। আটক ভুয়া শিক্ষার্থী জানান, তার বাড়ি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি এলাকায়। বাবার নাম মৃত মমিন আলী। বর্তমানে লালবাগ পোস্তা হোসেন উদ্দিন খান প্রথম লেনে রফিকুল ইসলাম খোকনের সঙ্গে থাকেন।
এসএসসি পাশ করার পর আর পড়াশুনা করেননি। তবে ইচ্ছা ছিল চিকিৎসক হবার তাই এক মাস ধরে মেডিকেল কলেজে যাতায়াত শুরু করেন। তবে কখনো ক্লাশ রুমে ঢোকার সুযোগ পাননি। 

তিনি আরও জানান, তার আসল নাম মনিকা আক্তার মিতু। তবে সবাই নুপুর ইসলাম জান্নাত বলে ডাকে। নীলক্ষেত থেকে আইডি কার্ড বানিয়ে নাম দিয়েছে নুপুর ইসলাম জান্নাত। মূলত তিনি মোবাইলে টিকটক করেন বলে জানান।

ঢাকা মেডিকেল কলেজ সূত্রে জানা যায়, গত এক মাস ধরে তিনি কলেজের ছাত্রী কমনরুমে আসা যাওয়া শুরু করেন। তবে কয়েকদিন ধরে কয়েকজন ছাত্রীর নজরে আসে। আজকে তাকে ধরে জিজ্ঞাসাবাদ করলে কোনো সদুত্তর দিতে পারেননি। পরে কলেজ কর্তৃপক্ষকে জানানো হয়।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. রেজাউল করিম জানান, ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। সেখানে গিয়ে অভিযুক্ত ভুয়া শিক্ষার্থীকে আটক করা হয়। তার কাছ থেকে একটি এপ্রোন, একটি স্টেথোস্কোপ এবং একটি কলেজের আইডি কার্ড জব্দ করা হয়েছে। পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/l4u5
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন