বড়লেখায় সড়ক দুর্ঘটনায় আহত রোগীকে নিসচা কর্মীর স্বেচ্ছায় রক্তদান

- Advertisements -

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ “ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার” এ প্রতিপাদ্যে ২২ শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৪ উপলক্ষে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে অক্টোবর মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে সড়ক দুর্ঘটনায় আহত রোগীকে স্বেচ্ছায় রক্তদান করেছেন নিসচা বড়লেখা উপজেলা শাখার কার্যনির্বাহী সদস্য মিরাজুল ইসলাম।

Advertisements

আজ দুপুরে পৌর শহরের একটি প্রাইভেট হাসপাতালে ২য় বারের মতো স্বেচ্ছায় এ পজেটিভ রক্তদান সম্পন্ন করেন। তাহার এই মহৎকর্মে রক্তিম শুভেচ্ছা জানিয়ে মাসব্যাপী কর্মসূচির উদযাপন কমিটির আহবায়ক আব্দুল আজিজ ও সদস্য সচিব জমির উদ্দিন বলেন, প্রতি বারের মতো এবারো নিসচা বড়লেখা শাখা অক্টোবর মাসব্যাপী ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। এ কর্মসূচির মধ্যে মাসব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি রয়েছে। কর্মসূচি বাস্তবায়ন করতে আমরা সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/lckd
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন