ঢাকা কলেজের শিক্ষার্থীদের সমর্থনে রাস্তায় ইডেন কলেজের ছাত্রীরা

- Advertisements -

ঢাকা কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে ইডেন কলেজ ছাত্রীরা মিছিল করেছে। সোমবার রাতে নিউ মার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ হয়।

Advertisements

রাতে সংঘর্ষের জের ধরে মঙ্গলবার সকাল থেকেই সায়েন্সল্যাব থেকে নীলক্ষেত পর্যন্ত রাস্তা অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। চলে ধাওয়া-পাল্টাধাওয়া, ককটেল বিস্ফোরণ হয়, ইটপাটকেল মারতে দেখা যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ।
এরই প্রেক্ষিতে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সঙ্ঘতি জানিয়ে মঙ্গলবার ইডেন কলেজ থেকে বের হয়ে নিউমার্কেটের দুই নম্বর গেইট থেকে ঘুরে নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়েছেন।

ঢাকা কলেজের সঙ্গে সংহতি জানিয়ে সংঘর্ষে অংশ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের হল থেকে বের হয়ে নীলক্ষেত এলাকায় মহড়া দিচ্ছেন তারা।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/lomq
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন