আজ টংগিবাড়ী উপজেলা শাখার নবায়ন কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। সংগঠনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মইন জয় এবং মহাসচিব লিটন এরশাদ এর স্বাক্ষরে নতুন কমিটির অনুমোদন প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান এবং কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক এম জামাল হোসেন মন্ডল।
নবায়নপ্রাপ্ত টংগিবাড়ী উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন—নূর মোহাম্মদ বেপারী — সভাপতি, মোঃ মাসুম হোসেন অপু — সাধারণ সম্পাদক, মোঃ বাবুল শেখ — সমাজ কল্যাণ সম্পাদক।
নেতৃবৃন্দ নিরাপদ সড়ক আন্দোলনকে আরও বেগবান করতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
