দেশে ২৪ ঘণ্টায় ৪৫৫৯ জনের করোনা শনাক্ত

- Advertisements -

দেশে সর্বশেষ জানানো ২৪ ঘণ্টায় ৪৫৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৭ লাখ ২৭ হাজার ৭৮০ জন। একই সময়ে মারা গেছেন ৯১ জন। এ নিয়ে দেশে এ ভাইরাসে মোট মারা গেলেন ১০ হাজার ৫৮৮ জন।

আজ মঙ্গলবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Advertisements

এর আগে দেশে টানা চারদিন করোনায় শতাধিক মৃত্যু হয়। সোমবার দেশে সর্বোচ্চ ১১২ জনের মৃত্যু হয়, যা এখন পর্যন্ত দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যু। রবিবার ১০২ জন, শনি ও শুক্রবার দুদিনই ১০১ জন করে মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।

Advertisements

মঙ্গলবার বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ৬৮১১ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হলেন ৬ লাখ ২৭ হাজার ৮৩৯ জন। ২৪ ঘণ্টায় মোট টেস্ট করা হয় ২৭ হাজার ৫৬ জনের।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/nps8
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন