ডুমুরিয়ায় নিসচার সহ-সভাপতি শাহজাহান জমাদ্দারকে সংবর্ধনা

- Advertisements -

খান মহিদুল ইসলাম, ডুমুরিয়া: নিসচা সহ-সভাপতি মো: শাহজাহান জমাদ্দার কে রোটারি ক্লাব অফ সাউথ ব্রিজ খুলনা এর সভাপতি নির্বাচিত হওয়ায় নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার পক্ষ থেকে সম্মাননা টেস্ট প্রদান করা হয়।

Advertisements

২৯-৬-২৪ শনিবার বিকাল ৫টায় নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখা কার্যালয় নিসচা সভাপতি খান মহিদুল ইসলামের সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক খান আরিফুজ্জামান নয়নের সঞ্চালনায় নিসচা সহ-সভাপতি মো: শাহজাহান জমাদ্দার কে রোটারি ক্লাব অফ সাউথ ব্রিজ খুলনা এর সভাপতি নির্বাচিত হওয়ায় নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এসময় উপস্থিত বক্তারা সহযোদ্ধা শাহজাহান জমাদারের উত্তর উত্তর সফলতা কামনা করেন। সংবর্ধনা সভায় আরো উপস্থিত ছিলেন নিসচা উপদেষ্টা, অধ্যাপক মুফতি আব্দুল কাইউম জমাদ্দার,যুগ্ন সাধারণ সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, যুব বিষয়ক সম্পাদক গাজী সোহেল আহমেদ, কোষাধক্ষ্য রবিউল ইসলাম, কার্যকরী সদস্য আব্দুল হামিদ সরদার, মেম্বার হাবিবুর রহমান,এম এ জলিল, আলিমুজ্জামান, আব্দুর রহমান বেপারী, মানবাধিকার সংগঠনের আবুবক্কার মোল্লা, খান আলামিন হোসেন,নাজিম উদ্দিন আল আজাদ, ডাক্তার পুলিন বিশ্বাস,গোবিন্দ কুমার পাল প্রমুখ।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/veqe
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন