নিসচা ভৈরব শাখার সঙ্গে হাইওয়ে পুলিশের এসপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

- Advertisements -

মোঃ আলাল উদ্দিন: জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সংগঠনের সম্মানে ভূষিত নিরাপদ সড়ক চাই (নিসচা), ভৈরব শাখার নেতৃবৃন্দের সঙ্গে হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপারের এক পরিচিতি ও প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল ২০২৬ খ্রি.) দুপুর ১২টায় ভৈরব হাইওয়ে থানায় এ সভা অনুষ্ঠিত হয়। নিসচা ভৈরব শাখার ২৫ বছর পূর্তি (রজতজয়ন্তী) উদযাপন এবং সড়কের বিভিন্ন অব্যবস্থাপনা নিয়ে আলোচনা করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

Advertisements

নিসচার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কার্যকরী সদস্য, শ্রেষ্ঠ সড়কযোদ্ধা মোঃ আলাল উদ্দিনের নেতৃত্বে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন সুজন ও প্রভাষক ইমরান হোসেন,অর্থ সম্পাদক মোঃ জাকির হোসেন সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ-আলম জনি ।

সভায় হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মোঃ রেজাউল করিমের সঙ্গে রজতজয়ন্তী অনুষ্ঠান সফলভাবে আয়োজনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি দুর্জয় মোড়ের নানা অনিয়ম, মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ, নিরাপদ সড়ক নিশ্চিতকরণ এবং জনসচেতনতা বৃদ্ধির বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

Advertisements

আলোচনা শেষে নিসচা নেতৃবৃন্দ পুলিশ সুপারের হাতে সংগঠনের প্রকাশিত একটি স্মারকগ্রন্থ তুলে দেন। এ সময় ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সুমন কুমার চৌধুরীও উপস্থিত ছিলেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/dhy2
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন