ঈদে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ভৈরবে নিসচার রোড ক্যাম্পেইন

- Advertisements -

মোঃ আলাল উদ্দিন: ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের সড়ক পথে নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে আজ ১২মার্চ বৃহস্পতিবার ঢাকা–সিলেট মহাসড়কের ভৈরব প্রান্তে দুর্জয় মোড় ও তার সংলগ্ন এলাকায় রোড ক্যাম্পেইন পরিচালনা করা হয়। নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখা, উপজেলা প্রশাসন, এএসপি সার্কেল, হাইওয়ে পুলিশ, পরিবহন মালিক সমিতি ও বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে এ কার্যক্রম পরিচালিত হয়।

এসময় উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.এইচ.এম আজিমুল হক, ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ফয়জুল ইসলাম, নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, নিসচার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কার্যকরী সদস্য মোঃ আলাল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদল আহ্বায়ক দেলোয়ার হোসেন সুজন, সহ-সাধারণ সম্পাদক প্রভাষক ইমরান হোসাইন, যুব বিষয়ক সম্পাদক হাজী জামান, কার্যকরী সদস্য মোঃ জহিরুল হক ও লোকমান মিয়া, বাস মালিক সমিতির সভাপতি মোঃ বায়েছ মিয়া, বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, ট্রাফিক ইন্সপেক্টর, সার্জেন্টসহ বিভিন্ন স্বেচ্ছাসেবক।

Advertisements

সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এই যানজট নিরসন ও ট্রাফিক ক্যাম্পেইনের সময় দুর্জয় মোড়ের চারপাশের প্রায় ২০০ গজ এলাকায় কোনো পরিবহন যাত্রী ওঠানামা করেনি এবং বাস কাউন্টারগুলোও বন্ধ রাখা হয়। ফলে সামান্য সময়ের জন্যও যানজট সৃষ্টি হয়নি।

Advertisements

এতে যাত্রী, চালক ও পথচারীরা সন্তোষ প্রকাশ করে বলেন—এ দৃশ্য যেন প্রতিদিনই থাকে। উল্লেখ্য, নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার স্বেচ্ছাসেবীরা দীর্ঘদিন ধরে ভৈরবে যানজট নিরসন ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/rxro
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন