
চলতি বছরের ৭ অক্টোবর থেকে গাজায় অব্যাহত বোমা হামলা চালিয়েছে আসছে ইসরায়েল। এতে হাজার হাজার বেসামরিক নাগরিক নিহত ও আহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ ফিলিস্তিনি। বসবাস করছেন খোলা আকাশের নিচে।
এমন পরিস্থিতিতে ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতি জানিয়ে সব ধরনের ইংরেজি নববর্ষ উদযাপন অনুষ্ঠান নিষিদ্ধ করা হয়েছে। দেশটির তত্তাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ার-উল-কাকর বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) এই ঘোষণা দিয়েছেন।
পাকিস্তান শুরু থেকেই ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে আসছে। ফিলিস্তিনিদের পক্ষে প্রশ্ন তুলেছে আন্তর্জাতিক ফোরামে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/oys1