English

28 C
Dhaka
সোমবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৬
- Advertisement -

গভীর রাতে আসামি ধরতে গিয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু

- Advertisements -

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে পুলিশের একজন সহকারী উপ-পরিদর্শকের (এএসআই) মৃত্যু হয়েছে। মৃত শহিদুল ইসলাম (শহীদ) পীরগঞ্জ থানায় কর্মরত ছিলেন।

গতকাল রোববার দিবাগত রাত ১টার দিকে উপজেলার ভোমরাদহ ইউনিয়নের সেনুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার দিবাগত রাতে পীরগঞ্জ থানার একদল পুলিশ সদস্য ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে সেনুয়া গ্রামে অভিযানে চালায়। এ সময় ওই গ্রাম থেকে ওয়ারেন্টভুক্ত একজন আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে গাড়িতে তোলার সময় এএসআই শহিদুল ইসলাম শহীদ হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। তাৎক্ষণিকভাবে তাকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. তানজিনা তাকে মৃত ঘোষণা করেন।

জানতে চাইলে ডা. তানজিনা বলেন, এএসআই শহীদকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। হঠাৎ বুকের ব্যাথায় কাতর হয়েছিলেন শহীদ, এতে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, তিনি স্ট্রোক মানে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। তারপরও মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে হলে লাশের ময়নাতদন্ত করতে হবে।

ওসি মো. মাজহারুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তারকৃত আসামিকে গাড়িতে তোলার সময় এএসআই শহীদ বুকে ব্যথা অনুভব করেন। এ অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে। ধারণা করছি, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/pafv
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন