বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ভৈরবে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

- Advertisements -

মোঃ আলাল উদ্দিন, ভৈরব প্রতিনিধি: বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে ভৈরব উপজেলা প্রশাসনের উদ্যোগে ৮ এপ্রিল (বুধবার) বিকেল ৩টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একে এম মামুনুর রশীদ।

আলোচনা সভায় অংশ নেন ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, মহিলা অধিদপ্তর কিশোরগঞ্জের উপ-পরিচালক মোঃ আল আমিন ভূইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা আকলিমা বেগম, ভৈরব থানার সাব-ইন্সপেক্টর শক্তি বাবু, রিপোর্টার্স ক্লাব ও ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ আলাল উদ্দিন, ভৈরব শিল্পকলা একাডেমির সংগীত পরিচালক মোঃ কামাল উদ্দিন, শিল্পকলা পরিষদের সহ-সভাপতি শিল্পী আবু নাসের, কণ্ঠশিল্পী হাদী এবং বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সভাপতি প্রমুখ।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন কমলপুর হাজী জহির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আজিজুল হক, ভৈরব পৌর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ মুহিতসহ ভৈরব উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।
সভায় বাংলা নববর্ষ উদযাপনের সার্বিক কর্মসূচি, নিরাপত্তা ব্যবস্থা, সাংস্কৃতিক আয়োজনসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/pl0v
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন