English

23 C
Dhaka
মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬
- Advertisement -

নিজেকে প্রমাণে দ্বিতীয় সুযোগ পেলেন না লিটন

- Advertisements -

নাসিম রুমি: অপেক্ষার অবসান শেষে কলকাতা নাইট রাইডার্সের হয়ে অভিষেক হয় লিটন দাসের। তবে অভিষেক রাঙাতে পারেননি বাংলাদেশি এই ব্যাটার। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে মাত্র ৪ রান করে সাজঘরে ফিরে যান লিটন। আর তাই রোববার (২৩ এপ্রিল) চেন্নাইয়ের বিপক্ষে লিটনের একাদশে সুযোগ পাওয়া নিয়ে দেখা দিয়েছিল শঙ্কা।

সেই শঙ্কাই সত্যিই হলো। নিজেকে প্রমাণে দ্বিতীয় সুযোগ পেলেন না লিটন। চেন্নাইয়ের বিপক্ষে তাকে ছাড়ায় মাঠে নামছে কলকাতা। টস জিতে চেন্নাইকে ব্যাটিংয়ে পাঠিয়েছে কলকাতার অধিনায়ক নীতিশ রানা। চেন্নাইয়ের বিপক্ষে লিটনের জায়গায় একাদশে জায়গা পেয়েছে ডেভিড উইজা। এই ম্যাচে জেসন রয়ের সঙ্গে ওপেন করবেন জগাদিশন।

দিল্লির বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থতার পর উইকেটের পেছনেও মুন্সিয়ানা ব্যর্থ হন লিটন। এক ক্যাচ মিসের সঙ্গে মিস করেন দুইটি স্ট্যাম্পিং। আর তাই হারতে হয় দলকে। এরপর নিজেকে প্রমাণে দ্বিতীয় সুযোগ পেলেন না লিটন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/wgvw
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন