শোনা যায়, কেয়া পায়েলের জন্য নাটকের নির্মাতাদের বাজেট গুণতে হয় প্রায় দেড় লাখ টাকা। কেয়া পায়েলের জীবনের এসব অজানা অনেক গল্প এবার জানা যাবে এ সময়ের অন্যতম জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ তে।
শনিবার (১৮ এপ্রিল) রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ একযোগে প্রচারিত হবে এই বিশেষ পডকাস্ট। জেড আই ফয়সালের প্রযোজনায় পডকাস্টের সঞ্চালনায় আছেন রুম্মান রশীদ খান।
অনুষ্ঠানে কেয়া পায়েল বলেন, শুরু থেকেই আমি বিশ্বাস করেছি, আমি যদি ভালো কাজ করে অভিনয়ে মনোযোগ দেই, একদিন টাকা আমার পেছনে ছুটবে। আর টাকার পেছনে ছুটলে অচিরেই হারিয়ে যাবো। আমি এত সহজে হারিয়ে যেতে রাজি নই।
