রাজনীতিতে জড়ানোর গুঞ্জন নিয়ে যা বললেন জিৎ

- Advertisements -

টালিউডের জনপ্রিয় অভিনেতা জিৎ-কে ঘিরে নতুন করে রাজনৈতিক গুঞ্জন ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। নির্বাচনকে সামনে রেখে তার নামে একটি বক্তব্য ভাইরাল হওয়ায় শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা।

ভাইরাল হওয়া সেই পোস্টে দাবি করা হয়, শাসকদলের বিভিন্ন কর্মকাণ্ডে সন্তুষ্ট নন জিৎ। এমনকি সেখানে সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ও জ্যোতি বসুকে নিয়েও তার মন্তব্য তুলে ধরা হয়।

তবে বিষয়টি নিয়ে নীরব থাকেননি অভিনেতা। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে জিৎ স্পষ্টভাবে জানিয়েছেন, এসব তথ্য সম্পূর্ণ মিথ্যা এবং বিভ্রান্তিকর।

Advertisements

তিনি বলেন, “আমি স্পষ্টভাবে জানাতে চাই, আমার নামে বর্তমানে সামাজিক মাধ্যমে যে রাজনৈতিক বক্তব্যটি ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা। আমি এ ধরনের কোনো মন্তব্য করিনি।”

রাজনীতিতে জড়ানোর গুঞ্জন উড়িয়ে দিয়ে জিৎ আরও বলেন, “আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই। আমি কোনোদিন কারও হয়ে প্রচার করিনি।”

এছাড়া যাচাই-বাছাই ছাড়া এ ধরনের ভুয়া তথ্য ছড়িয়ে না দেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। তার মতে, এমন বিভ্রান্তিকর তথ্য সমাজে ভুল বার্তা ছড়ায়।

Advertisements

উল্লেখ্য, রাজনীতি থেকে দূরে থাকার বিষয়ে আগেও একাধিকবার নিজের অবস্থান পরিষ্কার করেছেন জিৎ। তিনি জানিয়েছেন, অভিনয় নিয়েই থাকতে চান এবং রাজনীতির প্রতি তার বিশেষ আগ্রহ নেই।

তবে কে বা কারা তার নাম ব্যবহার করে এই ভুয়া তথ্য ছড়িয়েছে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। নির্বাচনকে ঘিরে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ানোয় উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/0szl
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন