English

29 C
Dhaka
শনিবার, মার্চ ৭, ২০২৬
- Advertisement -

এখন নিজেকে ধরে রাখাই বড় চ্যালেঞ্জ: অনীত পাড্ডা

- Advertisements -

নাসিম রুমি: ২০২৫ সালের আলোচিত ছবিগুলোর একটি ‘সাইয়ারা’। এতে সাবলীল অভিনয়ে দ্রুতই দর্শকের নজর কাড়েন অনীত পাড্ডা। আইএমডিবির ২০২৫ সালের জনপ্রিয় ভারতীয় তারকাদের তালিকাতেও উঠে আসে তাঁর নাম। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে নিজের যাত্রা, সাফল্য ও হঠাৎ পাওয়া তারকাখ্যাতি নিয়ে খোলামেলা কথা বলেছেন এই তরুণ অভিনেত্রী।

সাক্ষাৎকারে অনীত জানান, ‘সাইয়ারা’ মুক্তির পর আমূল বদলে যায় তাঁর জীবন। সাধারণ এক তরুণী থেকে হয়ে ওঠেন লাখো দর্শকের পরিচিত মুখ। তাই অনীতের কাছে ‘সাইয়ারা’ কেবল একটি সিনেমাই নয়; বরং পরিচয় বদলে দেওয়া এক গুরুত্বপূর্ণ মোড়। অমৃতসর থেকে স্বপ্ন নিয়ে মুম্বাইয়ে পাড়ি জমানো এই তরুণী এখন যেন স্বপ্নের জগতের পাকা বাসিন্দা। ছবির সাফল্যের পর যেখানে যাচ্ছেন, সেখানেই তাঁকে ঘিরে ভক্ত ও পাপারাজ্জিদের ভিড়।

‘সাইয়ারা’র শুরুটা স্মরণ করে অনীত বলেন, ‘যশ রাজ ফিল্মস থেকে যখন প্রথম ফোন পাই, নিজের কানকেও যেন বিশ্বাস হচ্ছিল না। তবে বাইরে থেকে কোনো প্রতিক্রিয়া দেখাইনি। মনে হচ্ছিল, যতক্ষণ না কেউ নিশ্চিত করছে, ততক্ষণ এটা সত্যি নয়।’ তিনি আরও বলেন, ‘খবরটা নিশ্চিত হওয়ার পর সবচেয়ে বেশি মনে পড়ে বাবার প্রতিক্রিয়া। আগে কখনো তাঁকে এমন দেখিনি। তিনি শুধু আমার দিকে তাকিয়ে ছিলেন, যেন চোখ দিয়েই জিজ্ঞেস করছেন—সত্যিই কি এমনটা হয়েছে? তাঁর চোখে যতটা আনন্দ ছিল, ততটাই ছিল ভয় আর উদ্বেগ। সত্যি বলতে, আমরা দুজনই একটু ভিতু ছিলাম; কারণ, এটা এমন এক দুনিয়া, যার কিছুই আমাদের জানা ছিল না।’

তবে সাফল্যের সঙ্গে সঙ্গে কঠিন বাস্তবের মুখোমুখিও তাঁকে হতে হয়েছে। হঠাৎ অসংখ্য মানুষের মতামত ও সমালোচনার মুখে পড়তে হয়েছে। এই নবাগত অভিনেত্রী স্বীকার করেন, ‘মানসিকভাবে এটা আমার জন্য খুব কঠিন ছিল। হঠাৎ এত মানুষ আমার সম্পর্কে মতামত দিতে শুরু করলে তার প্রভাব আমার মনে পড়েছিল।’ তিনি বলেন, ‘আমি ধীরে ধীরে শিখেছি, যা আমার নিয়ন্ত্রণে নেই, সেখান থেকে কীভাবে দূরে থাকতে হয়। কারণ, আমি জানি, আমি কে।’

স্টারডমের ঝলকানির মধ্যেও নিজেকে ধরে রাখাই এখন আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি বলেন, ‘আমি এমন কাজ করতে চাই, যার ভেতরে হৃদয় থাকবে। আমি এমন চরিত্র বেছে নিতে চাই, যার মধ্যে জাদু আছে। আমি নিজের ভেতরের এমন এক অংশকে আবিষ্কার করতে চাই, যার সঙ্গে এখনো আমার দেখা হয়নি।’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/8xm3
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন