খাগড়াছড়িতে নিরাপদ সড়ক দিবস পালিত

- Advertisements -

খাগড়াছড়ি প্রতিনিধি: “ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার’ শ্লোগানে খাগড়াছড়িতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলেক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে র‌্যালিটি শহরের শাপলা চত্তর থেকে শুরু হয়ে টাউন হল ঘুরে এসে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে এক আলোচনা সভার মধ্য দিয়ে সমাপ্ত হয়।

Advertisements

নিরাপদ সড়ক চাই (নিসচা) খাগড়াছড়ি জেলা কমিটির আহ্বায়ক সাংবাদিক প্রদীপ চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ন্যাশনাল ইন্সুরেন্স কোম্পানীর জেনারেল ম্যানেজার ও তরুণ সমাজ সেবক মো. ইসমাইল হোসেন সবুজ।

সংগঠনের সদস্য-সচিব প্রভাষক দুলাল হোসেন’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম-আহ্বায়ক প্রমোদ বিকাশ ত্রিপুরা, সদর থানার উপ- পরিদর্শক মো. আমির হোসেন, খাগড়াছড়ি ইসলামিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক সাইফুউদ্দিন আবু আনসারী মিঠু এবং একাত্তর টিভি’র জেলা প্রতিনিধি রূপায়ন চাকমা প্রমুখ।

Advertisements

বক্তারা সড়কে দুর্ঘটনা এড়াতে ও সকলে যাতে নিরাপদে যাতায়াত করতে পারেন, আর কাউকে যেন সড়কে জীবন হারাতে না হয়, সেই জন্য সকলের সহযোগীতা কামনা করেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/9dfx
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন