অনেকেরই ‘চোখের বালি’ ছিলেন প্রিয়াঙ্কা

- Advertisements -

প্রিয়াঙ্কা চোপড়া, বলিউডের জনপ্রিয় অভিনেত্রী। ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও পদ্মশ্রীসহ নানা পুরস্কারে ভূষিত পেয়েছেন তিনি। হলিউডে অভিনয় করেও কুড়িয়েছেন খ্যাতি।

কিন্তু আন্তর্জাতিক মঞ্চে প্রিয়াঙ্কাকে ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করা মোটেও সহজ ছিল না। বলা যায়, বলিউডের গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা শুরু থেকেই অনেকের ‘চোখের বালি’ ছিলেন বলে মন্তব্য করেছেন তার ম্যানেজার অঞ্জুলা।

Advertisements

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কার ম্যানেজার অঞ্জুলা বলেন, “মনে আছে আমি যখন প্রথম প্রিয়াঙ্কার সঙ্গে চুক্তি করেছিলাম, তখন অনেকে বিশেষ করে অনেক ভারতীয় নেতিবাচক মন্তব্য করেছিলেন। নিউ ইয়র্কে আমার বন্ধু মণীশ গোয়েলের বাড়িতে ডিনারে গিয়েছিলাম, সেখানে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির বেশকিছু বিশিষ্ট ব্যক্তি প্রিয়াঙ্কার বিষয় নেতিবাচক মন্তব্য করেছিলেন। তারা বলেছিলেন, ‘প্রিয়াঙ্কা কখনও কাজ করতে পারবে না। আমি কেন আমার সময় নষ্ট করছি।”

Advertisements

বলিউডের অনেকে প্রিয়াঙ্কার সঙ্গে কাজ না করার কথা বললেও আত্মবিশ্বাসী ছিলেন অঞ্জুলি। তা জানিয়ে প্রিয়াঙ্কার ম্যানেজার বলেন,  “এসব কথা শুনে তখন সত্যিই খুব খারাপ লেগেছিল। একবার মনে হয়েছিল সত্যিই কি আমি আমার সময় নষ্ট করছি? তবে আমার আত্মবিশ্বাস টলে যায়নি। আমি একটা অলীক স্বপ্নের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। বলিউড থেকে প্রিয়াঙ্কাকে হলিউডে আনা কি ঠিক হচ্ছিল? তবে প্রিয়াঙ্কার চোখ দুটো যখন দেখলাম, তখন আমার বিশ্বাস হলো। প্রিয়াঙ্কাকে না বলা যায় না, তাকে আটকে রাখা যায় না।”

The short URL of the present article is: https://www.nirapadnews.com/baxt
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন