বাবা নয়, প্রথম পুরস্কার মাকে উৎসর্গ করলেন শাহরুখ পুত্র

- Advertisements -

চলতি বছরের সেরা নবাগত পরিচালকের পুরস্কার জিতেছেন বলিউড বাদশা শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। সদ্য অনুষ্ঠিত এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জীবনের প্রথম অ্যাওয়ার্ড হাতে নিয়ে আবেগঘন বক্তব্য রাখেন তিনি।

এদিন বাবার কথা স্মরণ করলেও শেষ পর্যন্ত পুরস্কারটি মা গৌরী খানকে উৎসর্গ করেন আরিয়ান।

Advertisements

মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন, আমিও আমার বাবার মতোই অ্যাওয়ার্ড পেতে খুব ভালোবাসি।

তবে জীবনের প্রথম পুরস্কারটা বাবাকে নয়, আমি আমার মাকে উৎসর্গ করতে চাই। 

আরিয়ান বলেন, ছোটবেলা থেকেই মা আমাকে বলতেন, তাড়াতাড়ি শুয়ে পড়তে, কাউকে খারাপ কথা বা গালিগালাজ না করতে। আজ নিজের প্রথম সিনেমাতে এই মূল্যবোধগুলো প্রয়োগ করতে পেরেই প্রথম পরিচালনার জন্য এই পুরস্কার পাচ্ছি। আশা করি আজ বাড়ি গিয়ে একটু কম বকুনি খাবো।

Advertisements
আরিয়ানের এই হালকা-রসিক মন্তব্যে দর্শকাসনে উপস্থিত সবাই হেসে ওঠেন, মুহূর্তটি হয়ে ওঠে আরও উষ্ণ ও স্মরণীয়।

উল্লেখ্য, চলতি বছরের সেপ্টেম্বরে মুক্তি পেয়েছে আরিয়ান খান পরিচালিত প্রথম সিরিজ ‘ব্যাডস অব বলিউড’। মুক্তির পর মাত্র দুই সপ্তাহেই বিশ্বজুড়ে অ-ইংরেজি শোর তালিকায় পঞ্চম স্থানে জায়গা করে নেয় ‘ব্যাডস অব বলিউড’। পাশাপাশি ১৪টি দেশে ট্রেন্ডিং হয় এবং ৯টি দেশে সব সিরিজকে পেছনে ফেলে দেয়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/bxva
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন