ধর্মের টানে অভিনয়কে বিদায়, এবার গোপন বিয়ের খবর দিলেন সেই নায়িকা

- Advertisements -

কয়েক মাস আগে ধর্মের টানে অভিনয়কে বিদায় জানান অভিনেত্রী সাহার আফশা। এবার গোপন বিয়ের খবর জানালেন ভারতের ভোজপুরী সিনেমার জনপ্রিয় এই অভিনেত্রী।

হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, গত ১১ অক্টোবর বেঙ্গালুরুতে পরিবার এবং কাছের মানুষদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন সাহার আফশা। প্রায় দু-মাস বিয়ের খবর গোপনে রেখেছিলেন প্রাক্তন এই অভিনেত্রী।

Advertisements

তবে কার সঙ্গে সংসার বাঁধলেন আফশা তা জানা যায়নি। কিন্তু বিয়ের কয়েকটি ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তিনি। আর ক্যাপশনে লেখেন, ‘তোমার মনের মেহেন্দি।’ ছবিতে দেখা যায়, সবুজ-হলুদ রঙের লেহেঙ্গায় সেজেছেন আফশা। লাল ওড়নায় মাথা ঢেকেছেন। গা ভর্তি সোনার গহনা। মেহেদি রাঙা হাতে ইংরেজি ‘এ’ বর্ণ দেখা যাচ্ছে। ধারণা করা হচ্ছে, ‘এ’ বর্ণটি তার স্বামীর নামের আদ্যক্ষর।

শোবিজ অঙ্গন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে নিজের ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছিলেন সাহার আফশা। তাতে এ অভিনেত্রী বলেছিলেন—‘পরম করুণাময় আল্লাহর নামে জানাতে চাই, আমি শোবিজ অঙ্গন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আল্লাহর রহমত ও ইসলামী জীবন ব্যবস্থায় বাকি জীবন কাটাতে চাই।’

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/pfz0
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন