English

26 C
Dhaka
বুধবার, মার্চ ১১, ২০২৬
- Advertisement -

মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুলছে ‘ধুরন্ধর টু’

- Advertisements -

নাসিম রুমি: বলিউড সুপারস্টার রণবীর সিংয়ের বহুল প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার সিনেমা ‘ধুরন্ধর টু: দ্য রিভেঞ্জ’ মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুলেছে। আগামী ১৯ মার্চ মুক্তি পেতে যাওয়া সিনেমাটি ইতোমধ্যে অগ্রিম বুকিং থেকে ২০ কোটি টাকার বেশি আয় করেছে। দর্শক চাহিদার কথা বিবেচনায় রেখে ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহে টিকিটের দামে রাখা হয়েছে বিশাল বৈচিত্র্য।

সংশ্লিষ্ট প্রতিবেদন অনুযায়ী, সিনেমাটি এখন পর্যন্ত ভারতে প্রায় ১৪ কোটি ৬৯ লাখ রুপি আয় করেছে, যা ব্লক আসনসহ ২০ কোটি ৩২ লাখ রুপিতে দাঁড়িয়েছে।

ইতোমধ্যে আড়াই লাখের বেশি টিকিট বিক্রি হয়েছে। এর মধ্যে হিন্দি সংস্করণ থেকেই আয় হয়েছে সবচেয়ে বেশি, যার পরিমাণ প্রায় ১৪ কোটি ৩৭ লাখ রুপি। দেশজুড়ে প্রায় ৭ হাজার ৮৯০টি শো নিয়ে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে, যা সাম্প্রতিক সময়ে যেকোনো হিন্দি সিনেমার জন্য বেশ বড় পরিসর।

টিকিটের দামের ক্ষেত্রে বড় শহরগুলোতে আকাশচুম্বী মূল্যের পাশাপাশি সাধারণ দর্শকদের জন্য সাশ্রয়ী দামের ব্যবস্থা রাখা হয়েছে। মুম্বাইয়ের মতো শহরে প্রিমিয়াম সিটের দাম প্রায় ৩ হাজার রুপি পর্যন্ত রাখা হলেও চেন্নাইয়ের মতো শহরগুলোতে মাত্র ৬০ টাকায় সিনেমাটি দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা।

হিন্দি ছাড়াও তামিল, তেলেগু, কন্নড় ও মালয়ালম ভাষায় সিনেমাটি মুক্তি পাবে। বিশেষ করে দক্ষিণ ভারতেও সিনেমাটির অগ্রিম বুকিং আশাব্যঞ্জক গতিতে এগোচ্ছে বলে বক্স অফিস বিশ্লেষকরা জানিয়েছেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/lhlw
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন