English

28 C
Dhaka
শনিবার, মার্চ ৭, ২০২৬
- Advertisement -

জামায়াতকে উদারতা দেখিয়েছি: স্বরাষ্ট্রমন্ত্রী

- Advertisements -
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘নতুন সংসদের কাছে জাতির প্রত্যাশা অনেক। আমরা সংসদকে স্মরণীয় করে রাখতে চাই। রাষ্ট্রপতি কোনো ব্যক্তি নয়, একটি সাংবিধানিক প্রতিষ্ঠান।

সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার রেওয়াজ আছে। সে অনুযায়ী ভাষণ দেবেন রাষ্ট্রপতি।’ গতকাল রাজধানীর গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যদের (এমপি) প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রত্যাশা পূরণে জাতীয় সংসদকে শক্তিশালী করতে হবে। তিনি আরও বলেন, ‘বিরোধী দলকে লিখিতভাবে ডেপুটি স্পিকারের প্রস্তাব দেওয়ার বিধান নেই। তবে এ ক্ষেত্রে আমরা উদারতা দেখিয়েছি। জামায়াতকেও তা উদারভাবে গ্রহণ করা উচিত।’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/nasx
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন